Skip to content

ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

বিনোদন ডেস্ক ॥
খবরের এই শিরোনামটি ভেঙে দেবে অনেকের মন! বলিউড ভক্তরা কখনও চান না তাদের প্রিয় তারকাদের বিচ্ছেদ হোক। বিশেষ করে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে তো এ চাওয়াটা মোটেই নয়।

টাইমস অব ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের এই লাভবার্ড। কিন্তু কেনো? কারণ ঘোলাটে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর-দীপিকার ‘তামাশা’। ছবিতে প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার এতো ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না ক্যাট।

সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, রণবীর কাপুরের পরিবারের সঙ্গে তার সম্পর্ক খুব মধুর নয়। সেখানে ক্যাট প্রকাশ করেছেন তার আশংকার কথা, যদি তারা বিয়েও করেন, তাহলেও রণবীর হয়তো তাকে সম্পূর্ণভাবে ভালোবাসবে না! এখানেই শেষ নয়, রণবীর-দীপিকার কাজ নিয়ে তিনি খুশি নন এমনটাও জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এ অভিনেত্রী আরও জানান, আমার জীবনের সঙ্গে যে মানুষগুলো জড়িয়ে আছে, তাদের আমি কোনো কিছুতে জোর করতে চাই না। তাদের পছন্দ তাদের নিজের।

জানা গেছে, নিজের সম্পর্ককে আরও একটি সুযোগ দেওয়ার জন্য প্রেমিক রণবীরের সঙ্গে আইসল্যান্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন ক্যাটরিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫