Skip to content

সোনম বলিউডে আসুক, চাননি অনিল!

বিনোদন ডেস্ক ॥
বলিউডে আসুক মেয়ে, চাননি বলিউড অভিনেতা অনিল কপুর, এমনই দাবি অভিনেত্রী শাবানা আজমির। তিনি জানিয়েছেন, সোনম যাতে অভিনয় দুনিয়ায় না আসে, তাই মেয়েকে বোঝানোর জন্য শাবানাকে অনুরোধ করেছিলেন অনিল।

‘নীরজা’র-র ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে শাবানা বলেন, “আমার মনে আছে, অনিল এসে আমায় বলে, সোনমকে বোঝাও, ও যেন এই জগতে না আসে।” শাবানাও সেইমতো সোনমকে পড়াশোনায় জোর দিতে বলেছিলেন। তিনি তাকে লন্ডনের কলেজে গিয়ে পড়াশোনার পরামর্শও দেন। কিন্তু পরে শাবানাই চেয়েছিলেন, অভিনেত্রী হোক সোনম। শাবানা জানিয়েছেন, তিনি সোনমকে মেয়ের চোখেই দেখেন। পরে তিনি তাকে বলেন অভিনয় জগতে আসতে।

প্রসঙ্গত, বিমানকর্মী নিরজা ভানতের জীবনী অবলম্বনে নির্মিত বায়োপিক ‘নিরজা’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন সোনম। ১৯৮৬ সালে ৫ সেপ্টেম্বর একটি বিমান হাইজ্যাক করে জঙ্গিরা। তাদের কবল থেকে বহু যাত্রীকে উদ্ধার করে নিজে সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ দেন নিরজা।

রাম মাধবনী পরিচালিত এই ছবিতে ‘নিরজা’-র চরিত্রে অভিনয় করেছেন সোনম। শাবানা জানিয়েছেন, এই ছবির একটি অংশ হতে পেরে আমি গর্বিত। আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত মুক্তি পাবে এই ছবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫