Skip to content

শাহজালাল বিমানবন্দরের একটি কক্ষে আগুন, দ্রুতই নির্বাপণ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন ধরে গেলে বন্দরে নিজস্ব ব্যবস্থাপনাতেই তা নিভিয়ে ফেলা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।

এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে। পরে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েই তা নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার স্বল্প সময়ের মধ্যেই নেভানো সম্ভব হয় বলেও জানান তিনি।

এই বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরে খবর নেওয়া হলে কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫