Skip to content

পৌর নির্বাচনে ৩১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা ।
আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচনী এলাকায় আচরণবিধি দেখভাল করতে ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে।
৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৯০ জন, বরিশালে ২০ জন, চট্টগ্রামে ৫৫ জন, সিলেটে ২০ জন ও রংপুরে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
১০ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫