বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বাগরাম ঘাটিতে তালেবান হামলায় তিন মার্কিন সেনাসহ অন্তত ছয় ন্যাটো সেনা নিহত হয়েছে। সোমবার আফগান-মার্কিন যৌথ টহল দলের ওপর মোটর সাইকেল নিয়ে আত্মঘাতী হামলা চালালে এসব সেনা নিহত হয়। হামলায় আরো অন্তত ছয় ন্যাটো সেনা আহত হয়েছে। খবর আইআরআইবির।
রাজধানী কাবুল থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাগরাম অবস্থিত। সেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ হামলা হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটার বার্তায় ১৯ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছেন। এছাড়া, আরো অনেকে আহত হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয়।
কাবুলে ন্যাটোর সদর দফতর বাগরাম ঘাটিতে আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে ন্যাটো দফতর থেকে জানানো হয়েছে।
বাগরামের জেলা প্রশাসক আবদুস শুকুর কুদুসিও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবান হামলায় ৬ ন্যাটো সেনা নিহত
আপডেট :December 22, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
