Skip to content

গাজীপুরে বাস উল্টে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বাহার আলম জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে কোনাবাড়ী যাচ্ছিল। এসময় বাসটি ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় হঠাৎ উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫