Skip to content

মৃত্যু ভয়ে সিগারেট ছাড়লেন অ্যাডেলে!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: চলতি বছরে সঙ্গীতে শীর্ষস্থানটি দখল করে বসে আছেন ‘হ্যালো’ খ্যাত সঙ্গীতশিল্পী অ্যাডেলে। কোনো কিছুর ভয়ে গান থেকে পিছপা না হলেও মৃত্যুর ভয়ে সিগারেট খাওয়া ছাড়লেন বিখ্যাত এই শিল্পী।

জানা গেছে, দিনে অন্তত পঁচিশটি সিগারেট খেতেন সঙ্গীতশিল্পী অ্যাডেলে। কিন্তু হৃদপিণ্ডে এটি খাওয়ায় সমস্যা দেখা দিলে বহুদিনের এই পুরনো অভ্যেস জলাঞ্জলি দিলেন ‘হ্যালো’র গায়িকা অ্যাডেলে।

২০১১ সালে প্রচণ্ড সিগারেটের নেশায় ছিলেন অ্যাডেলে। এমনকি তামাক খাওয়ার জন্য ওই বছরে সব শো বাতিল করতে হয়েছিল তাকে। কারণ প্রচুর পরিমাণ তামাক খাওয়ার ফলে তার গলার স্বরই হারিয়ে ফেলেছিলেন। এমনকি তাকে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছিল। আর সেসময়ই ডাক্তার বলে দিয়েছিলেন তামাক না ছাড়লে বিনাশ হয়ে যাবে তার ক্যারিয়ার। অগত্যা ক্যারিয়ার বাঁচাতে অ্যাডেলে সিগারেট ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন।

সিগারেট ছেড়ে দেওয়ার প্রসঙ্গে অ্যাডেলে বলেন, অসুস্থ হওয়ার পর আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে ভাবতাম, ধূমপান সম্পর্কিত কোনো জিনিষ ধরলেই বুঝি আমি মারা যাবো। এবং এই ভীতি মারাত্মক পর্যায়েই চলে গিয়েছিল।

সম্প্রতি ছোট একটি অস্ত্রোপচারের পর অতীত সম্পর্কে বলতে গিয়ে পুরনো স্মৃতি সম্পর্কে এভাবেই বলেন ‘হ্যালো’ সিঙ্গার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫