Skip to content

এবার চট্টগ্রামে জঙ্গি আস্তানা : স্নাইপার রাইফেল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম ।

ঢাকার পর এবার চট্টগ্রামের এক বাসায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্য মতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৯০ রাউন্ড গুলি, এমকে ডাবলওয়ান স্নাইপার রাইফেল, বিস্ফোরক উপাদান ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ওই এলাকায় তাদের অভিযান চলে। আটক তিনজন হলেন- মো. নাঈম (২৫), মো রাসেল (২৪) ও মো. ফয়সাল (২৫)। এরা তিনজনই চট্টগ্রামে জেএমবির প্রধান মো ফারদিনের সহযোগী।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে নাঈমকে, নালাপাড়া থেকে ফয়সালকে ও কসমোপলিটন এলাকা থেকে রাসেলকে আটক করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, বিস্ফোরক উপাদান ও সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এমকে ডাবলওয়ান স্নাইপার রাইফেলের নিশানা কখনো বিফল হয় না। দেড় হাজার গজ দূর থেকেও নিশানা ঠিক থাকে। জেএমবির হাতে এটি কীভাবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে দুপুরে ডিবির আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা জানান পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার।
এর আগে শনিবার বিকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের আদেশে নগরীর আবাসিক হোটেলগুলোতে অভিযান চলে।

২৩ ডিসেম্বর বুধবার মধ্যরাত থেকে ঢাকার মিরপুরের এক বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ১৬টি হাতে তৈরি গ্রেনেড, ককটেল ও ‘সুইসাইড ভেস্টসহ’ জেএমবির তিন সদস্যসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫