Skip to content

পৌর নির্বাচন: সোমবার মাঠে নামছে বিজিবি

স্টাফ রিপোর্টার ॥

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার থেকে মাঠে নামবে অতিরিক্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার বিকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।
শাহনেওয়াজ জানান, প্রত্যেক পৌরসভায় এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে যেসব পৌরসভায় ৫০ হাজারের বেশি ভোটার থাকবে সেখানে একাধিক প্লাটুন বিজিবি নামানো হবে।
তিনি জানান, যেসব পৌরসভায় নির্বাচন হবে তার সবগুলোতেই বিজিবি মোতায়েন করা হবে। ভোট গ্রহণের দিনসহ আগে ও পরে দুদিন করে মোট পাঁচদিন বিজিবি মোতায়েন থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫