Skip to content

বুধবার সন্ধ্যায় ২০ দলের বৈঠক ডেকেছেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

পৌর নির্বাচনে ভোটগ্রহণ শেষে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক আহ্বান করা হয়েছে।

এদিকে নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিএনপির একটি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনে থাকবে বলেও সূত্র জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫