Skip to content

গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় দুটি মামলা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর।
গাজীপুরে রোববার রাতে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করার সময় অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধারের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় এ দুটি মামলা দায়ের করেন।
বাদী মামলার এজাহারে বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় জয়দেবপুর থানার যোগিতলা এলাকায় দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিত্যাক্ত টিনসেড বিল্ডিংয়ে কতিপয় জঙ্গি সদস্য গোলাবারুদসহ অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে যোগিতলা এলাকার ওই পরিত্যাক্ত টিনসেড বিল্ডিং এলাকাটি র‌্যাব সদস্যরা ঘিরে ফেলে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বিল্ডিংয়ের ভেতর থেকে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জঙ্গিদের ওই পরিত্যাক্ত বিল্ডিংয়ে বিস্ফোরণর শব্দ শুনতে পাওয়া যায়। পরে র‌্যাবের সদর দফতর থেকে বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে নিরাপত্তা নিশ্চিত করে।
পরে র‌্যাব সদস্যরা ওই পরিত্যাক্ত বিল্ডিং থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি অবিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বোমা তৈরির ২ কেজি বিস্ফোরক, ৪টি জেহাদি বই কিছু মার্বেল, লোহার নাট বল্টু উদ্ধার করে। পরে পরিত্যাক্ত ভবনটির ভিতর থেকে বোমায় ঝলসে যাওয়া অজ্ঞাত পরিচয়ের দুটি মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর দিন সোমবার রাতে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ, সরকারি কাজে বাধাপ্রদান ও বোমা বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫