Skip to content

নির্বাচনী এলাকায় চলছে নীরব গ্রেফতার-হামলা: রিজভী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, “কয়েকদিন ধরে পৌর নির্বাচনী এলাকাগুলোতে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার, সরকার সমর্থকদের প্রকাশ্য হামলা ও হুমকি চলছে।”

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, “গত পরশু রাত থেকেই বেশির ভাগ পৌর নির্বাচনী এলাকায় চলছে নীরব ও প্রকাশ্য গ্রেফতার ও হুমকি অভিযান। ১০-১২টি মাইক্রোবাসসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হঠাৎ করে ধানের শীষের মেয়র প্রার্থী, সমর্থক ও ভোটারদের বাসায় গিয়ে হুমকি দিচ্ছেন।”

রিজভী আহমেদ আরো বলেন, “উড়ো খবরের দোহাই দিয়ে পুলিশ-র্যা বের যৌথ বাহিনীর এই অপতৎপরতা মূলত কৌশলে জনগণের ওপর চাপ প্রয়োগ করা। যাতে বিএনপি নেতাকর্মীদেরকেই ভয় পাইয়ে দেয়া নয় বরং জনগণকেও ভীতসন্ত্রস্ত করে তোলা। ভোটাররা ভোট দিতে না যায়। ভোটের দিনে কেরামতি দেখানোর জন্যই এই অভিযানগুলো চালানো হচ্ছে।”

বিভিন্ন জায়গায় হামলার চিত্র তুলে ধরে তিনি বলেন, জামালপুর, জয়পুরহাট, ঝালকাঠি, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, খাগড়াছড়ি, বাগেরহাট, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, নাটোর, চট্টগ্রামের সাতকানিয়া, সীতাকুন্ড, কিশোরগঞ্জের কটিয়াদী, নওগাঁ সদর, নড়াইলের সদর, লক্ষীপুরের রামগতি, বরগুনার পাথরঘাটা, হবিগঞ্জ সদর, মৌলভীবাজারের কুলাউড়া, রাজশাহীর বাঘাসহ বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে সরকার সমর্থকরা।

এছাড়া সরকার মন্ত্রী-এমপিরা আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫