শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিছুর রহমান (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৩৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শহিদুল্লা শহীদ (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ১২১ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।
এ পৌরসভার ২২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ৫৮ হাজার ০৭০ জন।
