Skip to content

বাজে ফলে জবাবদিহিতা করতে হবে প্রতিষ্ঠানকে

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: যেসব প্রতিষ্ঠান প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় খারাপ ফল করেছে, তাদের জবাবদিহিতা করতে হবে। না হলে শিক্ষার গুণগত মান অর্জন করা যাবে না বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান একথা বলেন।

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীতে এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। আর জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৮.৭৪ শতাংশ, রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯৮.৪১ শতাংশ, বরিশালে ৯৮.৩০ শতাংশ, সিলেটে ৯৬.৭৯ শতাংশ ও রংপুরে ৯৮.৫৬ শতাংশ।

প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন শিক্ষার্থী।

ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ঢাকায় ৯৪.২১ শতাংশ, রাজশাহীতে ৯৭.৮৮ শতাংশ, খুলনায় ৯৬.২২ শতাংশ, চট্টগ্রামে ৯৩.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.৮৫ শতাংশ, সিলেটে ৯০.০১ শতাংশ ও রংপুরে ৯৭.২১ শতাংশ।

ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫