বাংলাভূমি২৪ ডেস্ক ॥
হবিগঞ্জ পৌরসভায় কারাগারে থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ। এমনকি তার প্রধান নির্বাচনী এজেন্টও কারাগারে আটক আছেন। এজেন্টও দিতে পারেননি তিনি। কিন্তু তার পক্ষে পৌরবাসী নীরব ভোট বিপ্লব ঘটিয়েছে বলে বিএনপি নেতাকর্মীদের দাবি। এর আগে কোনো চেয়ারম্যান বা মেয়র প্রার্থী কারাগারে থেকে নির্বাচিত হননি। এ নিয়ে জি কে গউছ মোট ৩ বার নির্বাচিত হয়েছেন।
২০০৪ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে জি কে গউছ তৎকালীন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরীকে পরাজিত করে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি নিজের যোগ্যতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পৌরবাসীর মন জয় করতে সক্ষম হন। ফলে ২০১০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ উল্লাহকে বিপুল ভোটে পরাজিত করে তিনি নির্বাচিত হন। এরপর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে আসামিভুক্ত হওয়ায় ২০১৪ সালের শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। তখন থেকে তিনি কারাগারে আটক আছেন। বর্তমানে সিলেট কারাগারে আটক রয়েছেন। কারাগারে থেকেই তিনি এবারের নির্বাচনে অংশ নেন। নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী আতাউর রহমান সেলিম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজানকে পরাজিত করে জি কে গউছ নির্বাচিত হন।
কারাগারে বসেই নির্বাচিত হলেন জিকে গউছ
আপডেট :January 1, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
