Skip to content

৬ চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি-যুমনার মাঠে গরু চুরির অপরাধে ছয় চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

শনিবার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বড় ধুপাতিলা গ্রামের সাহেব আলী (৪৫), আবুল কালাম (৪৫), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে ইন্তাজুল হক (৩০), মিনা মোল্লার ছেলে গাফ্ফার হোসেন (৩০), উজিরপুর গ্রামের ফ্যাকসার মণ্ডল (৫০) ও চুয়াডাঙ্গা জেলার পৌর কলেজপাড়ার মিনারুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ (২৫)।

পুলিশ জানায়, রাতে ওই ছয়জন আলমডাঙ্গা থানার ভোদুয়া গ্রামের রেজাউল ইসলাম ও আমজাদ হোসেনের বাড়ি থেকে দু’টি গরু চুরি করে জামজামি-যুমনার মাঠে একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। টের পেয়ে গ্রামের লোকজন তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আমলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫