Skip to content

পৌর নির্বাচনে কারচুপির অভিযোগে রাঙামাটিতে অবরোধ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাঙামাটিতে পৌর নির্বাচনে অনিয়মের প্রতিবাদ ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

গত ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পরদিন পৌর ভোট প্রত্যাখ্যান এবং শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জেএসএস।

অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার নির্বাচনে অনিয়মের অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।

সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানান, রোববার সকাল ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

অবরোধের কারণে সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও যাত্রীবাহী লঞ্চ চলাচল করেনি।

সকাল ৯টার দিকে শহরের বনরূপাসহ কয়েকটি এলাকায় অবরোধ সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫