Skip to content

অবরোধে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪২ ॥ খালেদার নাশকতা মামলার প্রতিবেদন দাখিল ৩ মার্চ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: হরতাল-অবরোধকালে আগুনে পুড়ে ৪২ জন মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন নতুন এই দিন ধার্য করেন। এদিন মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও কোনো প্রতিবেদন না আসায় বিচারক আবারও নতুন এই তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দল থেকে স্বেচ্ছায় পদত্যাগকারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি গুলশান কার্যালয়ে বিকেল ৫টায় খালেদা জিয়া সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দেন। পরে দফায় দফায় হরতাল আহ্বান করেন।

এ কর্মসূচি ঘোষণার পর সারাদেশে আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যু হয়। এ অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা সিএমএম আদালতে উক্ত মামলাটি দায়ের করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মামলাটির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫