Skip to content

‘ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০১৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত সিল করে দেয়া হবে।
রোববার ভারতের আসামে বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকা পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
এ সময় অনেক আগেই উন্মুক্ত সীমান্ত সিল করে দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনাথ সিং দু’দিনের সফরে আসাম গিয়ে করিমগঞ্জ জেলায় স্টিমারঘাট বর্ডার আউট পোস্টস’ (বিওপি) পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী সর্বনন্দ শনোয়াল। সীমান্ত এলাকা পরিদর্শনকালে তাদের স্বাগত জানান আসামের বিজেপি নেতৃবৃন্দ।
এছাড়া অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট দিপঙ্ক নাথ বলেছেন, ‘নয়াদিল্লিতে গত বছর সেমিনার আয়োজনের সময় মন্ত্রী আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আজ আমরা তাকে করিমগঞ্জ জেলায় অবস্থিত উন্মুক্ত সীমান্ত দেখিয়েছি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন- সীমান্ত চলতি বছরের মধ্যেই সিল করে দেয়া হবে।’
দিপঙ্ক নাথ আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এটাও জানিয়েছেন- করিমগঞ্জ সীমান্ত সিল করার ইস্যুটি বাংলাদেশ সরকারের কাছে তোলা হয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে নিস্পত্তি করা হয়েছে।’
c

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫