স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সাভারে ভূমিকম্পের কাঁপুনিতে গ্যাস লাইন পাইপ ফেটে আগুনে ব্যস্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নবীনগর কালিয়াকৈর সড়কে।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে বাইপাইল আবদুল্লাহপুর ও নবীনগন কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে। দমকল সূত্র জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সেখানে বিসমিল্লাহ্ আজমেরি প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে যায়। সেখান থেকে বের হয়ে আসা গ্যাসের আগুনে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার ষ্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ডিইপিজেড ফায়ার ষ্টেশনের জেষ্ঠ্য ষ্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভূমিকম্পের প্রচন্ড কাঁপুনিতে লাইন পাইপ ফেটে এই ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি। সড়কের আগুন নিভিয়ে ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।
সাভারে ভূমিকম্পে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড
আপডেট :January 4, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
