ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পরীক্ষার রেজাল্ট আনতে যেয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বুল হক রাফি নামের এক স্কুল ছাত্র। রাব্বুল হক রাফি শহরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ও নদীপাড়া গ্রামের মনিরুল ইসলাম ড্রাইভারের ছেলে। রাব্বুল হক রাফির এর ভাই একরামুল হক জানান, গত ৩০ ডিসেম্বর সে পরীক্ষার রেজাল্ট আনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর গত ৫ দিন অতিবাহিত হলেও রাফি আর বাড়ি ফেরেনি। তাদের আতœীয়-স্বজনের বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। ছেলেটির উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখোমন্ডল গোলাকার। নিখোঁজের দিন তার পরনে ছিল নেভিবুলু প্যান্ট, ও গায়ে কমলা-সবুজ কালারের ছোয়েটার এবং ঘাড়ে আর্মি কালারের স্কুল ব্যাগ। এ ব্যাপারে রাফির মা আমেনা বেগম ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে ০১৭৮৭-৪৩০০৯৭ নাম্বারে ফোন দেবার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহে ৫ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ !
আপডেট :January 4, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
