বিনোদন ডেস্ক ॥
ঢাকা: শ্রুতি হাসান ভারতের দক্ষিণী ছবিতে অনেক আগে থেকে অভিনয় করলেও হিন্দি সিনেমায় ‘রামাইয়া ভাস্তইভ্যা’দিয়ে আলোচনায় এসেছেন। তবে শ্রুতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই তার বাবা কমল হাসানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকতো সবাই। সিনেমা জগতে দুজনের আলাদাভাবে প্রভাব থাকলেও একসঙ্গে দেখা যায়নি কখনওই। অবশেষে দর্শকদের সেই আকাঙ্ক্ষাও পূরণ হতে যাচ্ছে এবার। এবার একসঙ্গে দেখা যাবে তাদের। তবে সিনেমাতেও নাকি বাস্তবের মতো বাবা-মেয়ের ভূমিকাতেই অভিনয় করবেন তারা। জানা গেছে, রাজবির কুমারের পরিচালনায় কমল হাসান ও তার মেয়ে শ্রুতি হাসান চুক্তিবদ্ধও হয়ে গেছেন। তারা একসঙ্গে কাজ করছেন নিশ্চিত হলেও কবে নাগাদ বা সিনেমার নাম এ বিষয়ে কিছু জানা যায়নি।
বাবা-মেয়ে একই সিনেমায়
আপডেট :January 5, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
