Skip to content

নতুন প্রেমে প্রভা!

বিনোদন ডেস্ক ॥
অভিনয়ে মাঝখানে বিরতি দিলেও ফিরে এসে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী প্রভা। পারিপার্শ্বিক সব টানাপড়েন কাটিয়ে উঠে আবার যেন আগের মতোই শোবিজ অঙ্গনে ব্যস্ত হয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি আবারও প্রেমে পড়েছেন তিনি। অভিনেতা তানভীরকে নিয়েই এগোচ্ছে তার নতুন প্রেমের গল্প। এ অভিনেতার হাত ধরে বাসা ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে বাস্তবে নয়। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিতব্য ‘তাহলে’ নামের একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে প্রভাকে। নাটকে প্রভা এবং তানভীর একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। তানভীর পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে।
অপরদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেয় তাকে। কিন্তু বেকার থাকা অবস্থায় তানভীর প্রভাকে বিয়ে করতে পারবে না বলে সরাসরি জানিয়ে দেয়। তানভীরের এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না প্রভা। এক পর্যায়ে তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। এরপর নাটকের গল্প অন্যদিকে মোড় নেয় এবং নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে কাহিনী। নাটকটি নির্মাণ করছেন পরিচালক শান্তা রহমান। এতে অভিনয় সম্পর্কে প্রভা বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি ভালোবাসার গল্পে অভিনয় করছি। এতে অভিনয় করে বেশ ভালো লাগছে। আশা করি রোমান্টিক গল্পের এ নাটকটি দর্শক দেখেও বেশ আনন্দ পাবেন।’ আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫