Skip to content

পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা ॥ নওয়াজের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান মোদির

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা ও সাত ভারতীয় সৈন্য হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দ্রুত পদক্ষেপ’ গ্রহণের জন্য পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দিল্লি ওই হামলার ব্যাপারে ইসলামাবাদকে ‘সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় এমন তথ্য’ দিয়েছে।

ওই ঘটনায় পাঁচ হামলাকারীও নিহত হয়েছে। নিহতরা পাকিস্তানভিত্তিক জইশ-ও-মোহাম্মদ গ্রুপের সদস্য ছিল বলে ভারত দাবি করেছে। এ জঙ্গি সংগঠনটি ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা করেছিলো।

প্রধানমন্ত্রী মোদির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তান সীমান্তের কাছে ভারতের উত্তরাঞ্চলীয় পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা নিয়ে আলোচনার জন্য নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলেন। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে মোদি পাঠানকোট সন্ত্রাসী হামলার জন্য দায়ী এবং এর সঙ্গে সম্পৃক্ত সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণে পাকিস্তানের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। ভারত এ ব্যাপারে পাকিস্তানকে ‘সুনির্দিষ্ট ও প্রয়োজনীয় তথ্য’ সরবরাহ করেছে ।’

বিবৃতিতে আরো বলা হয়, নওয়াজ শরিফ এ ব্যাপারে ‘দ্রুত ও নিশ্চিত পদক্ষেপ’ নেবেন বলে মোদিকে আশ্বাস দিয়েছেন।

ওই হামলার শুরু শনিবার ভোরে। হামলার পরপরই প্রতিরোধে নামে ভারতীয় সেনারা। দু পক্ষের মধ্যে দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ অব্যাহত থাকে যা রোববার পর্যন্ত চলে।

সোমবার অধিকৃত কাশ্মীরের লড়াইরত জিহাদি সংগঠনগুলোর অঙ্গ সংগঠন ‘ইউনাইটেড জিহাদ কাউন্সিল’ এ হামলার দায় স্বীকার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫