Skip to content

প্রসিকিউশনের চেষ্টায় একের পর এক ফাঁসি বহাল

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আন্তরিকতা ও চেষ্টায় একের পর এক যুদ্ধাপরাধীদের ফাঁসি বহাল থাকছে বলে জানান প্রসিকিউটর তুরিন আফরোজ।

বুধবার (৬ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান।

তুরিন আফরোজ বলেন, নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে এই রায়ের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণ হয়নি, সেগুলোর বিষয়ে রিভিউ করার সুযোগ আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন বলেন, আমাদের (প্রসিকিউশন) বিরুদ্ধে অবহেলা অভিযোগ আছে। আবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার কারণে একের পর এক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড বহাল থাকছে।

যেসব মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদের কূটনৈতিক তৎপরতার ও ওইসব দেশের সঙ্গে সমঝোতার মাধ্যমে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫