স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা দেখে ও মতিউর রহমান নিজামীর সঙ্গে কথা বলে ফাঁসির বিরুদ্ধের রিভিউ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুবু হোসেন।
বুধবার (০৬ জানুয়ারি) সকালে নিজামীর রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহালের পর তিনি কথা জানান।
এর আগে সকাল সোয়া ৯টায় নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ।
