Skip to content

বিয়ে নিয়ে যা বললেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক ॥
আপাতত অভিনয় দিয়ে নয়, প্রেম আর বিয়ে বিষয়ক খবর দিয়েই নিজেকে আলোচনায় রেখেছেন বলিউডের এক সময়কার ব্যস্ত নায়িকা প্রীতি জিনতা। গতবছর বেশ ঘটা করেই বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল তার। কিন্তু সেটি আর বেশি দূর গড়ায়নি। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ২০১৫-তেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাইছেন এ তারকা। বছর শেষ হয়ে নতুন বছরে পা রাখলেও বিয়ে করা হয়নি প্রীতি জিনতার। তার বিয়ে করার বিষয়টি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। আর নতুন বছরে এসে ‘এখনই বিয়ে নয়’ বলে সাফ সাফ জানিয়ে দিলেন! গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে এখনই ঢুকে পড়ছি না। আপাতত ক্যারিয়ার নিয়েই থাকতে চাইছি। মনোযোগ এদিকে আরও বাড়াতে চাচ্ছি।’ তবে কী নতুন করে সিনেমাতে আবার ব্যস্ত হতে চাইছেন এ অভিনেত্রী? প্রশ্নটি অনেকের মনেই উঁকি দিচ্ছে এখন।

শোনা যাচ্ছে, শিগগিরই নিজের প্রযোজনার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এজন্যই এখন তিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থান করছেন। সেখানে নিজের নতুন সিনেমার চিত্রনাট্য বাছাইয়ের কাজও করছেন বলে জানা গেছে। হয়তো বছরটিতে সেদিকেই মনোযোগ থাকবে প্রীতি জিনতার। ফলে ২০১৬ সালেও এ অভিনেত্রীর কনে সাজা হবে না বলেই ধারণা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫