Skip to content

রনবীর-দীপিকার ‘তামাশা’ প্রীতি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: পর্দায় জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর আর আবেদময়ী দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শক। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী গেল বছরে নির্মাণ করছিলেন ‘তামাশা’। প্রায় দুই হাজারেরও বেশী সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় সপ্তাহে পঞ্চাশকোটি টাকা আয় করলেও শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে এতোটা সফলতা পায়নি ছবিটি। আর তাই ছবিটি আশানুরূপ ব্যবসা করতে না পারায় রনবীর কাপুর ও দীপিকা পাডুুকোন নিজেদের পারিশ্রমিক থেকে ‘তামাশা’র প্রযোজককে টাকা ফেরৎ দিচ্ছেন!

জানা গেছে, তামাশার প্রতি এক ধরণের প্রেম ছিল রনবীর ও দীপিকা পাডুকোনের। প্রেম ছিল নির্মাতা ইমতিয়াজ আলীরও। একটু ভিন্ন ঘরানার এই ছবিটিকে সুপারহিট হিসেবে ধরে নিলেও শেষ পর্যন্ত ব্যবসা করতে পারেনি ছবিটি। ছবিটিকে খুব ভালো রেটিং দিলেন না চলচ্চিত্র সমালোচকরা। দর্শকও এই লাভস্টোরিকে বিশেষ পছন্দ করল না। ফলে বক্স অফিসে ফ্লপই করলো বলা যায় তামাশা। আর তাই রনবীর আর দীপিকা ‘তামাশা’র প্রতি এক ধরণের ভালোবাসা থেকেই নিজেদের পারিশ্রমিকের কিছুটা প্রযোজকদের ফেরত দেয়ার মনস্থির করলেন। এরমধ্যে ১৫ কোটি টাকা নাকি জমাও দিয়েছেন এই দু’জন!

এমন ভিন্ন ঘরানার ছবিতে টাকা লগ্নি দিয়ে যাতে করে প্রযোজকরা আর্থিক ক্ষতির সম্মুখিন না হন, তারজন্যই রনবীর-দীপিকা এমনটি করলেন বলে জানা গেছে। যদি আর্থিক ক্ষতির সম্মুখিন হয়ে ভালো গল্পে প্রযোজকরা মুখ ফিরিয়ে না নেন, এরজন্যই এ্মন শুভ উদ্যোগ নিলেন এই দুই তারকা। তাদের এই উদ্যোগের অনেক প্রশংসা করলেন সিনেমা বোদ্ধারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫