Skip to content

হতে পারে ৮.২ মাত্রার ভূমিকম্প, পূর্ব ভারতে সতর্কতা জারি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সদ্য ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠতে পারেনি পূর্ব ভারত। তার মধ্যে ফের বড়সড় কম্পনের সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হিমালয় এলাকায় ৮.২ মাত্রার কম্পন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

দু’দিন আগে পূর্ব ভারতীয় রাজ্য মনিপুরে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়। ওই এলাকাতেই আরো ভয়াবহ কম্পনের সম্ভাবনার কথা ঘোষণা করা হলো। সম্প্রতি নেপালে ৭.৩, মনিপুরে ৬.৭ ও সিকিমে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে ওই এলাকার প্লেটে ফাঁক হয়েছে।

এর ফলে তীব্র মাত্রার কম্পন হতে পারে। উত্তর ভারতের চারপাশে অগ্নিবলয় রয়েছে বলে জানিয়েছেন তারা। নেপাল, ভুটান ও ভারতজুড়ে থাকা একটি প্লেটে হবে এই বিপর্যয়। যার মধ্যে সবথেকে বেশি বিপজ্জনক জায়গায় থাকবে উত্তর-পূর্ব ভারত আর বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লি দ্বিতীয় বিপজ্জনক স্থানে থাকবে। আর এই বিপর্যয় হতে যত দেরি হবে কম্পনের মাত্রাও হবে ততটাই বেশি।

বিশেষজ্ঞরা পাহাড়ি এলাকায় একটি নির্দিষ্ট বিল্ডিং কোড ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ভারতে এই মাত্রার কম্পন হলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। এর জন্য সবরকম ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫