Skip to content

অসুস্থ হয়ে এরশাদ হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় ।
সুনীল শুভরায় বলেন, ঠাণ্ডা এবং কাশি নিয়ে স্যার সিএমএইচ-এ ডাক্তার দেখাতে যান। ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। এখন তার অবস্থা অনেকটা ভাল। দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।
পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দোলোয়ার হোসেন খান বলেন, আমি তাকে দেখতে বুধবার রাতে হাসপাতালে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা এখন ভাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫