স্টাফ রিপোর্টার ॥
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। জনগণের সক্রিয় অংশগ্রহণ উন্নয়ন কর্মকাণ্ডকে ফলপ্রসূ ও বেগবান করে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সরকারের পাশপাশি ব্যক্তিগতভাবে মানুষের দেশের প্রতি কর্তব্য আছে। মা যেমন সন্তানের কাছে সবচেয়ে প্রিয় তেমনি আমার জন্মস্থানও সেটি আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই এর জন্য কিছু বাড়তি দায়িত্ব থাকবেই।
তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের সীমাবদ্ধতা অনেক। সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাও সম্ভব নয়। এলাকাভিত্তিক, পেশাভিত্তিক ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়ন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। রাষ্ট্রপতি বলেন, সম্মিলিত উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমার আহ্বান, আমরা যে যেখানে যা কিছুই করি না কেন, নিজের এলাকার জন্যও ভাল কিছু কাজ করি। সবাই যদি কাজ করি তবে ধীরে ধীরে দেশের উন্নতি হবে।
ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান আবদুল হামিদ। যদিও নিজের এলাকা (জেলা) কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে নেই। আমি আশা প্রকাশ করে বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের ফলে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভোজন উৎসব ‘জেয়াফত’ থাকায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জেয়াফত অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্ম, যাদের অনেকেই হয়তো শব্দটির নামও শোনেনি, তারা একটি সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার, মহাসচিব রাশেদুল হাসান শেলী, বৃহত্তর ময়মনসিহং সাংষ্কৃতিক উৎসবের আহ্বায়ক ম. হামিদ প্রমুখ।
গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক : রাষ্ট্রপতি
আপডেট :January 9, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
