Skip to content

হাজারীবাগে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজারের চরকঘাটা এলাকায় মাসুম (২৫) নামে এক মাদকসেবীর ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৮), তার স্ত্রী পারভীন আক্তার শান্তি (৪০), সন্তান সুজন (২২) ও সজল (১৮)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সজল ও সুজনের দুলাভাই আব্দুল জব্বার জানান, চরকঘাটার তাজু মিয়ার মার্কেটের সামনে তাদের একটি ছোট হোটেল আছে। এ হোটেলে প্রায় প্রতিদিনই বাকি খেতেন স্থানীয় মাদকসেবী মাসুম। আজ (রোববার) সকালেও তিনি বাকি খান। এ সময় টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করেন তিনি।

এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের কসাইয়ের দোকান থেকে একটি ধারালো ছুরি এনে সজলের মাথায় ও হাতে, সুজনের পায়ে ও হাতে কোপায় মাসুম। এ সময় দু’জনের চিৎকারে পাশের বাসা থেকে মা পারভীন আক্তার শান্তি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় সজল ও সুজনের বাবা জাহাঙ্গীর হোসেনও আহত হয়েছেন।

আহতদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫