Skip to content

ভোমরায় সীমান্তে ১২ পিস সোনার বারসহ আটক ১

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা মএ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১২ পিস সোনার বারসহ জয়দেব ঘোস (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত জয়দেব ভোমরা গ্রামের নীলরতন ঘোষের ছেলে।

ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, জয়দেব ঘোষ ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো নিয়ে ভোমরা বন্দর দিয়ে ভারতে যাবার চেষ্টা করছিল। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তার দেহ তল্লাশি করে ১২ পিস সোনার বারসহ তাকে আটক করে। আটক স্বর্ণের ওজন এক কেজি। তিনি দীর্ঘদিন সোনা ভারতে পাচার করছে বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫