Skip to content

হাত ও চোখের ইশারায় চলবে আয়রন থ্রি মোবাইল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: প্রযুক্তিপ্রেমীদের হাতে নিত্য নতুন প্রযুক্তির মোবাইল ফোন পৌঁছে দিতে মাইসেল বাজারে এনেছে আয়রন সিরিজের শেষ ফোন আয়রন-৩। স্মার্টফোনের নিরাপত্তার কথা বিবেচনা করে এতে যুক্ত করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফেস ডিটেকশন আনলক সুবিধা। যা স্মার্টফোনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আয়রন ৩ -এ ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা থাকার ফলে ফোনের স্ক্রিনটি শেয়ার করা যাবে স্মার্ট টিভির সঙ্গে। এতে আছে স্মার্ট রিমোট ফিচার যা দিয়ে চলবে টিভি, ফ্যান, লাইট ও এসি। এ ছাড়াও স্মার্টফোনটি চলবে হাত ও চোখের ইশারায়।

নতুন এই ফোনে ৫.৫ এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ গরিলা গ্লাসের স্ক্রিন রয়েছে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ওএস ৪.৪ (কিটক্যাট), ১.৩ জিএইচ অক্টাকোর, এমটিকে প্রসেসর ১৬ জিবি রম ইত্যাদি। ব্যবহার করা যাবে ডাবল (মাইক্রো) সিম। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ফ্ল্যাশ এবং পিছনে ১৬ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ সঙ্গে অটো ফ্ল্যাশ- ফলে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ। আরও রয়েছে দূরত্ব মাপার সেন্সর, মাল্টি ইউজার মোড, দিক নির্দেশক কম্পাস এবং এফএম রেডিও রেকর্ড করার সুবিধা, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট ইত্যিাদি।

বাজারে পাওয়া যাচ্ছে সাদা ও কালো এই দুই রঙে। প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে ডাটা ক্যাবল, চার্জার হেড, হেডফোন, একটি স্ক্রিন প্রোটেক্টর এবং একটি ফ্লিপ কভার। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫