Skip to content

সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার স্মরণে কবিতা ও আলোচনার মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ।

১০ই জানুয়ারি সন্ধ্যায় নড়িস রোডের ৩৫ নম্বর হাউজের হল রুমে আয়োজন করা হয় এই ঐতিহাসিক দিবসের অনুষ্ঠান। সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি কাজি শিহাব উদ্দিন লিটনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্রমিক মনিরের সঞ্চালনায় তিন পর্বে সাজানো হয় অনুষ্ঠান। কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব, এতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগের নেতাকর্মীরা।

দ্বিতীয় পর্বে কবিতা আবৃতি করেন সিঙ্গাপুর আওয়ামী লীগেরসহ সাধারণ সম্পাদক আবু সাইদ পান্নাসহ সভাপতি সৈয়দুর রহমান লিটন, সভাপতি কাজী শিহাব উদ্দিন লিটন। তৃতীয় ও মূলপর্বের আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রফিক আহমেদ, তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর সঠিক জীবনী প্রবাসীদের কাছে তুলে ধরার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম, যুবলীগের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, সেচ্চাসেবক লীগের আহ্বায়ক মুস্তাক আহমেদ চৌধুরী, সদস্য সচিব আরিফুল ইসলাম সেচ্চাসেবক নেতা বিশ্বজিৎ জয়, তরুণলীগের সভাপতি মাহবুব আবেদীন, সাধারণ সম্পাদক সাদ্দাম ভুঁইয়া সজীব।

বক্তারা উল্লেখ করেন ‘১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বাঙালি প্রকৃত মুক্তির স্বাদ পায় ৭২ এর ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে।’

অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনীর বিভিন্ন দিক তুলে ধরেন এবং সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তার হোটেলের হলরুমে নিয়মিত আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ দেয়ার আশ্বাস দেয়ায় তাকে শুভেচ্ছা জানান।

সিঙ্গাপুর তরুণলীগের সভাপতির বাবা সম্প্রতি পরলোকগমন করায় তার স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী সংগঠনের নেতাকর্মী সহ প্রায় ৩ শতাধিক প্রবাসী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫