Skip to content

টঙ্গীতে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ব্যাংকমাঠ এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে টঙ্গীর ব্যাংকমাঠ এলাকায় আলাল উদ্দিনের ঝুট গুদামে আগুন লাগে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

তিনি আরও জানান, আগুনে ওই গুদামে থাকা ঝুট ও পলিথিন পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।ন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫