Skip to content

প্রয়োজনে হেঁটে কোর্টে যাবেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গাড়ির ধোঁয়া থেকে শহরকে কলুষমুক্ত রাখতে প্রয়োজনে হেঁটে কোর্টে যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে) সিনহা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের যৌথ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

একসে সিনহা বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় (একদিন জোড় নম্বরের গাড়ি ও তার পরের দিন বেজোড় নম্বরের গাড়ি চলাচলের অনুমতি) নিয়ম মেনে চলার কথা বলেছেন। সেই সময় ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। ওনার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫