Skip to content

শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকরা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের বিষয়টি নিয়ে কথা বলতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বসেছেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (বিএফএলএলএফইএ) নেতারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে শিল্পমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা।

বৈঠকে বিএফএলএলএফইএ’র সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে রোববার (১০ জানুয়ারি) হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিতে ব্যর্থ হলে কারখানা বন্ধসহ শিল্পনগরীতে কারখানা মালিকদের নামে প্লট বরাদ্দও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু।

এদিকে, ট্যানারি মালিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও, সে সিদ্ধান্ত থেকে শিল্পমন্ত্রী সরে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে মঙ্গলবারের এই বৈঠক থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫