Skip to content

বিয়ের পিঁড়িতে বসছেন অসিন

বিনোদন ডেস্ক ॥
পরিচয় পর্বটা অন্য আট-দশটা স্বাভাবিক পরিচয়ের মতোই ছিল। কিন্তু সেই প্রথম পরিচয় থেকেই দুজনে এতটা কাছাকাছি এসে পৌঁছাবেন ভাবতে পারেননি বলিউড খিলাড়ি অক্ষয় কুমার।

সম্প্রতি গজিনি খ্যাত নায়িকা অসিনের বিয়ের প্রথম দাওয়াত পাওয়া উপলক্ষে এমনটিই বললেন তিনি। কারণ ভারতের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের প্রধান রাহুল শর্মার সঙ্গে প্রথম সাক্ষাৎটা নাকি অক্ষই করিয়ে দিয়েছিলেন। সেই সাক্ষাতের ফলে আজকের পরিণয়ে আসতে যাচ্ছে দুটি জীবন।

বিষয়টি বেশ ভালোভাবেই মনে রেখেছেন অসিন। তাই নিজের বিয়ের প্রথম দাওয়াতি ব্যক্তি হিসেবে অক্ষকেই রাখলেন প্রথমে।

বলিউডের ‘গুড গার্ল’ খেতাব পাওয়া এ নায়িকা সংখ্যার দিক থেকে খুব একটা বেশি সিনেমা করেননি। কিন্তু যে কয়টি করেছেন তার প্রায়গুলোই বলিউডে হিটের খাতায় স্থান করে নিয়েছে। তবে বলিউডের সিনিয়র নায়িকারা যখন নিজের ক্যারিয়ার গোছাতে বিয়েকে দূরে ঠেলে দিচ্ছেন। ঠিক সে মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ নায়িকা।

ইতোমধ্যে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে আংটি বদলের কাজটি সেরে নিয়েছেন অসিন। এখন শুধু বাদ্য বাজিয়ে সাতপাকে ঘুরে ঘুরে রাহুল শর্মার গলায় মালা পরাবার পালা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫