Skip to content

৮৪ বছর বয়সে বিয়ের ফুল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এবার তাঁর স্ত্রী হচ্ছেন সাবেক সুপারমডেল ও অভিনেত্রী জেরি হল। নিজের মালিকানাধীন পত্রিকা দ্য টাইমসে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন মারডক। সংবাদমাধ্যম জানায়, ৮৪ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিয়ে হলেও ৫৯ বছর বয়সী জেরি হলের প্রথম বিয়ে। যদিও জেরি বহুদিন ধরে সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন। স্যার মিকের সঙ্গে ২৩ বছরের সম্পর্কে জেরির চার সন্তান রয়েছে। সূত্র : বিবিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫