Skip to content

ট্রাকচাপায় ৪ নির্মাণ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ॥
নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকচাপায় ৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সফিক মিয়া (৪০), একই এলাকার মহরম আলী (৩৮)। নিহত অপর দুই জনসহ আহত আরো একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার শিকার সবাই হবিগঞ্জ সড়ক পরিবহনের নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কে কয়েকজন শ্রমিকরা কাজ করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক এবং চালককে আটক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, পুলিশ নিহতদের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫