Skip to content

চলচ্চিত্রে তানজিন তিশা

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বেশ কিছুদিন হলো নাটকে কাজ কমিয়ে দিয়েছেন এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। কারণ জানতেই ফোন দেয়া হলে তিনি বলেন, ‘শিগগিরই একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। এখনই প্রযোজনা সংস্থার নাম, পরিচালকের নাম কিংবা সহশিল্পীর নাম বলতে পারছি না। তবে অল্প কয়েক দিনের মধ্যেই চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। আমার বহু দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই আমার ভাবনাজুড়ে এখন চলচ্চিত্র। নিজেকে চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত করছি, যাতে কোনোভাবেই আমাকে শুটিং চলাকালীন কোথাও থেমে যেতে না হয়।’

তানজিন তিশা আরো জানান, মানসিকভাবে এখন তিনি শুধুই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত। হাতে থাকা নাটকের কাজগুলো শেষ করার পাশাপাশি তিনি এখন খুব ভালো গল্প না হলে নাটকের কাজও করছেন না। টিভি থেকে বড় পর্দায় এসে অনেকেই আলোচনায় এসেছেন। তবে শীর্ষস্থানে তেমন কেউই যেতে পারেননি।

তানজিন তিশা মনে করেন তিনি তার অভিনয়শৈলী ও মেধা দিয়ে ঠিকই চলচ্চিত্রের শীর্ষস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন। এ দিকে তানজিন তিশা পরিবারের সবাইকে নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন বেড়াতে। বলা যায় নিজেকে একঘেয়ে পরিবেশ থেকে কিছু দিন দূরে রাখার জন্যই তিনি দেশের বাইরে গিয়েছিলেন।

তানজিন তিশা সর্বশেষ খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় ‘ব্লু-প্রিন্ট’ নাটকে অভিনয় করেছেন সম্রাট ও নিলয়ের বিপরীতে। চলতি মাসেই বাংলাভিশনে শুরু হওয়ার কথা তিশা অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটক তিন কন্যা। এতে তিন কন্যার ভূমিকায় অভিনয় করেছেন- তানজিন তিশা, তারিন ও সাফা কবির। নাটকটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘ধারাবাহিকটির গল্প আমাদের তিনজনকে ঘিরে। তাই কাজটি করেছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫