Skip to content

ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হলো।

শনিবার (১৬ জানুয়ারি) রাত থেকে রোববার (১৭ জানুয়ারি) ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার সৈয়দ আলীর ছেলে নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০), চুয়াডাঙ্গা সদর এলাকার বাদুতলা এলাকার একরামুল হক জোয়ারদারের ছেলে আব্দুল মাবুদ জোয়ারদার (৫২) ও জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার জাবেদ মোল্লার ছেলে আব্দুর কাদের (৬০)।

এর আগে গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ইজতেমায় অংশ নিতে আসা এক মালয়েশীয়ানসহ আরো তিন মুসল্লির মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫