Skip to content

ফেব্রুয়ারির শুরুতেই এশিয়ান হাইওয়ে নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার ॥
কক্সবাজার: আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশি অশুভ শক্তি সব সময় রয়েছে। কিন্তু এসব তোয়াক্কাই করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নয়। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫