Skip to content

মধ্যরাতে বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥
সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিদ্দিক আহমদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫