Skip to content

দেশের বাজারে কিওয়ের ১৫০ সিসির নতুন বাইক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: হাঙ্গেরির বিখ্যাত মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান কিওয়ে বেনেলির ডিজাইনে ১৯৯৯ সাল থেকে বাইক তৈরি করছে। বাংলাদেশ সহ বিশ্বের ৮০টি দেশে কিওয়ে তাদের বিপণন পরিচালনা করছে। দেশে কিওয়ে বাইকের আমদানিকারক স্পিডোজ লিমিটেড। সম্প্রতি আরকেএস সিরিজে নতুন একটি বাইক প্রতিষ্ঠানটি আমদানি করেছে। বাইকটির মডেল আরকেএস ১৫০।

আরকেএস সিরিজের ১০০ ও ১২৫ সিসি বাইক গ্রাহকদের সন্তষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাজারে এলো আর কে এস ১৫০। বাইকটি ১৫০সিসির। বাইকটির আকর্ষণীয় কিছু ফিচার রয়েছে। এর বডিতে লাগানো কিটগুলো বাইকটিকে স্পোর্টস বাইকের লুকিং দিয়েছে। বাইকটিকে প্রথম দর্শনে ভারতের বিখ্যাত বাইক কেটিএমের মতো লাগবে। যদিও কেটিএমের সাথে এই বাইকটির পার্থক্য রয়েছে।

বাইকটির চাবিটিতে রয়েছে কিগার্ড। যার কারণে চাবি পকেটে রাখলে ভাঁজ করে রাখা যায় এবং কোন স্ক্র্যাচ লাগার সম্ভাবনা থাকে না। বাইকটির হুইল বেইজ প্রশস্ত থাকায় বাইকটিকে বেশ লম্বা দেখায়। বাইকটির সিটগুলোর পজিশন যথার্থ। চালক এবং আরোহী উভয়ের জন্যই আরামদায়ক। ট্যাঙ্ক এর সাথে সিটটি মানিয়েছে ভালোভাবেই। বাইকটির স্পিডোমিটারটি বেশ আকর্ষণীয়। স্পিড, গিয়ার, এক্সিলেটর, টার্ন ইন্ডিকেটর, ঘড়ি. নিউট্রাল পজিশন, হাইবিম সহ দুটি ট্রিপ সংরক্ষণ করা যায় স্পিডোমিটারটিতে।

বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৮ কিলোমিটার। ১২.৪ বিএইচপি ৮ হাজার ৫০০ আরপিএম গতির সঙ্গে এই বাইকের টর্ক ১০এনএম/ ৭ হাজার ৫০০ আরপিএম। বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলেও পেছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক। বাইকটির দুটি চাকাতেই অ্যালয় হুইল রয়েছে। বাইকটির টায়ারদুটি সফট গ্রিপযুক্ত। বাইকটিতে সেলফ স্টার্টারের সাথে কিক স্ট্যার্টারও রয়েছে।

বাইকটির ওজন ১২৭ কেজি। ঢাকা শহরে বাইকটি লিটারে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বলে স্পিডোজ দাবি করেছে। প্রমোশন অফারে বর্তমানে বাইকটির মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা রেজিষ্ট্রেশনসহ। এ অফার প্রথম ১০০ জন গ্রাহকের জন্য প্রযোজ্য। বাইকটি পাওয়া যাবে স্পিডোজের মহাখালিতে প্রধান শো রুম সহ সব ডিলার পয়েন্টে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫