বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কয়েক মাস আগেও ভারতে নিষেধাজ্ঞা ছিল পর্ন সাইটে। তুমুল বিতর্কের জেরে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এবার যৌনরোগ সারাতে সেই পর্নোগ্রাফিকেই ব্যবহার করছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান। লিঙ্গ শিথিলতা, শীঘ্রপতন বা ধ্বজভঙ্গের চিকিত্সা করতে পর্নোগ্রাফিকে ব্যবহার করছে রাঁচির ইন্সস্টিটিউট অফ নিউরো-সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (জরহঢ়ধং) সাইকো-সেক্সুয়াল সমস্যা সারাতে রোগীকে পর্নোগ্রাফি দেখানোর পরিকল্পনা করেছে জরহঢ়ধং। পরীক্ষামূলকভাবে এই চিকিত্সা পদ্ধতিতে সাফল্য পেয়েছে দেশের অন্যান্য বেশ কিছু মনোরোগ চিকিত্সা প্রতিষ্ঠান। যেমন, মনিপালের কস্তুরবা মেডিক্যাল হাসপাতাল। সেই সাফল্য দেখে জরহঢ়ধং-ও পর্ন ট্রিটমেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জরহঢ়ধং-এর ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান আমূল রঞ্জন সিং-এর কথায়, ‘আধুনিক মনোরোগ চিকিত্সার একেবারে শুরুতে, পর্নগ্রাফি যখন সহজলভ্য ছিল না, তখনও যৌন সম্পর্কীয় মানসিক রোগের চিকিত্সায় উত্তেজক ছবি বা মডেল ব্যবহার করা হত যৌন উত্তেজক ছবি ও মডেল উত্তেজক ছবিকে ব্যবহার করা হত, রোগীর সেক্সুয়াল অর্গ্যানকে কার্যকর করতে। বিশেষ করে, সেই সব রোগী, যাঁদের সুস্বাস্থ্য, অথচ সহবাসে অক্ষম। বর্তমান যে সব চিকিত্সা পদ্ধতি রয়েছে, তার সঙ্গে পর্নোগ্রাফিকেও ব্যবহার করার পরিকল্পনা করছে জরহঢ়ধং।’ একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ভারতের পুরুষ জনসংখ্যার ৫০ শতাংশই লিঙ্গ শিথিলতা, শীঘ্রপতন বা সহবাসে অক্ষমতার শিকার। জরহঢ়ধং-এর চিকিত্সকরা বলছেন, সহবাসে অক্ষমতার বেশির ভাগ কেসেই দেখা যাচ্ছে, মানসিক চাপ ও উদ্বেগের ফলে সহবাস ক্ষমতা হারাচ্ছে রোগীরা। সূত্র: এই সময়
যৌনতা সংক্রান্ত রোগ সারাতে রাঁচির পর্ন থেরাপি
আপডেট :January 20, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
