Skip to content

মাইনাস ২৫ ডিগ্রিতে প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক ॥

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন কানাডার মন্ট্রিলে হিমশীতল আবহাওয়ায় চলছে দৃশ্যধারণ। সেখানে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মাইনাস ২৫ ডিগ্রি! আমার হাড়ও বরফ হয়ে গেছে! তবে মজাও লাগছে।’ তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক জেনিফার লিঞ্চকে। পাশাপাশি জানান, আগামী ৬ মার্চ থেকে তাকে আবার এবিসি নেটওয়ার্কের এই অনুষ্ঠানে দেখা যাবে।

এ সিরিজে এফবিআই প্রতিনিধি অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। প্রথম মৌসুমে ১১ পর্ব প্রচারিত হয়েছে। এতে অনবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম দক্ষিণ এশীয় অভিনেত্রী হিসেবে তিনি জিতেছেন পিপল’স চয়েস অ্যাওয়ার্ড।

এদিকে আগামী ৪ মার্চ মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘বাজিরাও মাস্তানি’তে। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫