Skip to content

নোবিপ্রবিতে ২২ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নোবিপ্রবি(নোয়াখালী): শুক্রবার (২২ জানুয়ারি) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী সোমবার (৩১ জানুয়ারি) পর্যন্ত।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ২২ জানুয়ারি থেকে বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ৩১ জানুয়ারি ও একাডেমিক কার্যক্রম ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষক ধর্মঘটে ক্লাস-পরীক্ষা না হওয়া এবং শীতকালীন ছুটি সামনে রেখে ইতোমধ্যে হল ছেড়েছেন বেশির ভাগ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস এবং হোস্টেলে থাকা শিক্ষার্থীরাও বাড়ি ফিরতে শুরু করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫