Skip to content

বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত বক্তব্যে গয়েশ্বরের বিরুদ্ধে আবারো মামলা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে ‘বিতর্কিত বক্তব্যের’ অভিযোগে দলটির বিএনপির কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এবার ঢাকায় মানহানি মামলা দায়ের করা হয়েছে। এর আগে নড়াইলেও খালেদা জিয়া ও গয়েশ্বর রায়ের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আমিনুর হকের আদালতে মামলাটি দায়ের করেছেন শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধা মনিন্দ্র কুমার নাথ। সাড়ে ১০টার দিকে এ মামলাটির শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বাদীপক্ষে এ মামলাটি দায়ের করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লা হিরু। গয়েশ্বের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বারের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালমা হাই টুনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫